বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
 বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬

জাকাত কাদের ওপর ফরজ

আইকন
স্টার সিলেট ডেস্ক:
১৪ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
জাকাত কাদের ওপর ফরজ

সাবালক, সুস্থ মস্তিষ্কের মুসলমান যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সেই সম্পদের ওপর চন্দ্র বছর পূর্ণ হয়, তবে তার ওপর জাকাত ফরজ হয়। নিসাব হলো সাড়ে সাত তোলা বা প্রায় ৮৭.৪৮ গ্রাম স্বর্ণ, অথবা সাড়ে ৫২ তোলা বা প্রায় ৬১২.৩৫ গ্রাম রৌপ্য কিংবা সমপরিমাণ অর্থ বা ব্যবসায়িক সম্পদ।


তবে এ সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে এবং এমন ঋণ থাকা যাবে না, যা পরিশোধ করলে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে না। নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার এক বছর পূর্ণ হলে মোট সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ (অর্থাৎ ২.৫%) জাকাত হিসাবে আদায় করা ফরজ। কোনো ব্যক্তি একাধিক ধরনের সম্পদের মালিক হলে সেগুলোর সম্মিলিত মূল্য যদি নিসাবের সমপরিমাণ হয়, তাহলেও জাকাত ফরজ হবে।


একই পরিবারের একাধিক ব্যক্তি নিসাবের মালিক হলে প্রত্যেককে আলাদাভাবে জাকাত দিতে হবে। স্ত্রীর জাকাত স্বামীর ওপর এবং সন্তানের জাকাত পিতার ওপর বর্তায় না। তবে অনুমতিক্রমে অন্য কেউ তার পক্ষ থেকে জাকাত আদায় করলে তা আদায় হয়ে যাবে।